মামুনুল আমার সঙ্গে প্রতারণা করেছে, আমি সুষ্ঠু বিচার চাই: ঝর্ণা

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

তিনি বলেন, মামুনুল হক আমার সরলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে অন্যায় করেছেন। অনেক দিন ধরে প্রতারণা করেছেন। আমি রাষ্ট্রের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা থেকে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জান্নাত আরা ঝর্ণা।

এর আগে সকালে তিনি মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি হাফিজুল ইসলাম।

সোনারগাঁ থানা পুলিশ সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩০। মামুনুল হক দ্বিতীয় স্ত্রী দাবি করলেও মামলায় জান্নাত নিজেকে মামুনুলের স্ত্রী বলেননি।

মামলার এজাহারে ঝর্ণা বলেছেন, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক আমার সঙ্গে সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে আমাকে নিয়ে যান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর