ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামে বৃষ্টি খানম (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
ওই কলেজ ছাত্রী রূপাপাত নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের এইচএসসির দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতো। সে সোতালিয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম শেখের মেয়ে। লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ।
জানা যায়, পরিবারের লোকদের সাথে অভিমান করে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নিজের ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। এ সময় তার পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সরোয়ার খান বলেন, বৃষ্টিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আলফাডাঙ্গা হাসপাতাল থেকে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
শুক্রবার (৩০ এপ্রিল) লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তেমন কোন কিছু পাওয়া যায়নি। তবে হাসপাতালে বৃষ্টির কোন পরিবারের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। মামলা নম্বর ৭।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি