দুর্দান্ত তাসকিন-তাইজুলে প্রথম সেশন বাংলাদেশের

পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশি বোলাররা। পেসার তাসকিন আহমেদ ২ উইকেট শিকার করেছেন। অন্যদিকে তাইজুল ইসলাম নিয়েছেন ১ উইকেট।

১ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে ১টি উইকেট শিকার করেছিলেন পেসার শরিফুল ইসলাম। অভিষেক উইকেট ছিল তার। তবে প্রথম দিন দারুণ বোলিং করেও উইকেট পাননি তাসকিন।

দ্বিতীয় দিন তার হাত ধরেই প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। ২৯৮ বলে ১৪০ রান করে উইকেটের পেছনে তালুবন্দি হয়ে তাসকিনের প্রথম শিকার হন লাহিরু থিরিমান্নে।

তাসকিনের ওই ওভারেই সাঝঘরে ফিরতে পারতেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় লিটনের গ্লাভসে। কিন্তু কেউই আবেদন করেননি। ফলে বেঁচে যান ম্যাথিউস।

তবে পরে তাসকিনের বলে লিটনের দুর্দান্ত ক্যাচেই সাঝঘরে ফিরতে হয় ম্যাথিউসকে। ৫ রান করে ফিরেন তিনি। দ্বিতীয় উইকেটের দেখা পান তাসকিন। প্রথম ম্যাচে ১৬৬ রানের ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভাকে দাঁড়াতে দেননি তাইজুল।

৯ বলে ২ রান করে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩২৮ রান। ৬৫ রানে ওশাদা ফার্নান্দো ও ০ রানে পাথুম নিশাঙ্কা ক্রিজে আছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর