মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ১ জন মারা গেছেন।
এছাড়াও নতুন করে আরও ৬৯ হাজার ৩৮৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জনে।
মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ১ হাজার ১৮৬ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৫২ হাজার ১১৮ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন। মারা গেছেন ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জন।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর তালিকায় দুইয়ে আছে ব্রাজিল। আক্রান্তের তালিকায় তিনে আছে দেশটি। আক্রান্তের তালিকায় দুইয়ে আছে ভারত। ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জনের। মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।
বার্তাবাজার/নব