মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা, কথিত দ্বিতীয় স্ত্রীর মেডিকেল টেস্ট
বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।
মামলা করার পর ঝর্ণাকে মেডিকেল টেস্টের জন্য সোনারগাঁও সিভিল সার্জন অফিসে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে তাকে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকালে তিনি মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি হাফিজুল ইসলাম।
সোনারগাঁ থানা পুলিশ সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩০। মামুনুল হক দ্বিতীয় স্ত্রী দাবি করলেও মামলায় জান্নাত নিজেকে মামুনুলের স্ত্রী বলেননি।
তিনি বলেন, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক আমার সঙ্গে সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে আমাকে নিয়ে যান।
বার্তাবাজার/নব