গোসল করতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের তিন দিন পর শওকত ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত শওকত উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের রজব আলীর ছেলে ও স্থানীয় কৃষ্ণপুর স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।

পরিবার ও স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে শওকত গরু গোসল করিয়ে লুঙ্গি, গামছা নিয়ে ইছামতি নদীর ব্রিজের পাশে নিজে গোসল করতে আসে। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের সবাই তাকে খোঁজাখুজি করতে থাকি। সাঁথিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ব্যর্থ হলে রাজশাহী ডুবুরী দলকে খবর দেন। ডুবুরী দল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার কাজ শুরু করে লাশ উদ্ধার না করেই বিকালে সমাপ্ত ঘোষণা করে।

আজ শুক্রবার সকালে স্থানীয়রা নদীর একই স্থানে স্কুল ছাত্র শওকতের লাশ ভেসে থাকতে দেখে। আতাইকুলা থানা পুলিশ ওই স্কুল ছাত্রের ভেসে উঠা লাশ উদ্ধার করে।

এ ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া পড়েছে। আত্বীয় স্বজন ও সহপাঠীদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠছে।

মো: মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর