বিশ্বে করোনায় একদিনে ১৫ হাজার মৃত্যু, আক্রান্ত ৮ লাখ ৯২ হাজার

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ১৪২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনাক্ত হয়েছে ৮ লাখ ৯২ হাজার ৭৬৪ জন।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৯৫৯ জন। মারা গেছেন ৩১ লাখ ৭৯ হাজার ২৩৫ জন ও সুস্থ হয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৩৪৬ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন। মারা গেছেন ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৫৭৪ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩১৩ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৬৫ জন।

আক্রান্তের তালিকায় তিনে ও মৃত্যুর তালিকায় দুইয়ে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৪১৭ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৫২ হাজার ১১৮ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন ও মারা গেছেন ১১ হাজার ৩৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর