গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ কর্মরত কারারক্ষী পিন্টু মিয়াকে ৩২৮ পিস ইয়াবাসহ আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮ টা সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।
পিন্টু মিয়া বগুড়া জেলার সোনালতা থানার পূর্ব টেকানী এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাত পৌনে ৮ সময় কোনাবাড়ী থানার এস. আই আবু সাইদ স্বগীয় ফোর্সসহ তাকে আটক করে।
আবু সাইদ জানা- কেন্দ্রীয় কারাগারের মুল ফটকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে কারাগারের সদস্যরা পিন্টুকে আটক করে। সাথে সাথে কারাগার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করলে কারা কর্তৃপক্ষ বিষয়টি তখন কোনাবাড়ী থানায় জানায়। জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/পি