করোনা পরিস্থিতি অবনতি: ভারতকে রেমডেসিভির দিচ্ছে বাংলাদেশ

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। ভারতের করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় তাদেরকে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে রেমডিসিভিরও পাঠাচ্ছে বাংলাদেশ।

সূত্র জানিয়েছে, পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতকে জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে রয়েছে রেমডেসিভিরও। ভারতে বর্তমানে প্রচুর রেমডেসিভিরের সংকট রয়েছে। সে কারণে এ ওষুধ পাঠানো হচ্ছে।

এদিকে জরুরি ওষুধ পাঠানোর ঘোষণায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকার ভারতীয় হাইকমিশন। এক টুইট বার্তায় ঢাকার ভারতীয় হাইকমিশন জানান, করোনার বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় ও সহযোগিতার হাত বাড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারত একসঙ্গে এ মহামারি জয় করবে আশা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর