হেফাজত নেতা মুফতি মাসুদ গ্রেপ্তার

সিলেটে মুফতি মাওলানা মাসউদ আহমেদ নামের এক হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) ভোর রাত ৩টায় তাকে সিলেটে জকিগঞ্জস্থ বারহাল ইউনিয়ন কচুয়া গ্রামের তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, মুফতি মাসউদ আহমেদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে।

মুফতি মাসউদ আহমেদ হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেটের শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর