ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহত ৪৪

ইসরাইলে একটি ধর্মীয় উৎসবে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫ জন। বৃহস্পতিবার(২৯ এপ্রিল) গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলে ইহুদি ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে ব্যাপক গণজমায়েতের পর হুড়োহুড়ির মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে।

ইসরাইলের সংবাদ মাধ্যম হারেৎজের বরাত দিয়ে এই খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

হারেৎজ জানিয়েছে, লক্ষাধিক কট্টর ইহুদি ধর্মাবলম্বী ইসরাইলি নাগরিক মেরন পর্বতের পাদদেশে লাগ বি’ওমের নামের নামক ধর্মীয় উৎসব উদযাপন করতে একত্রিত হয়। এই এলাকাটিকে ইসরাইলের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। একপর্যায়ে তাদের হুড়োহুড়িতে হতাহতের এই ঘটনা ঘটে।

ইসরায়েলের চিকিৎসক দলের উদ্ধৃতি দিয়ে হারেজ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৬টি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। একইসঙ্গে বহু সংখ্যক চিকিৎসককেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

অ্যাম্বুলেন্স সার্ভিসের কমী মেগান ডেভিডের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৫ জন।

এদিকে ইসরায়েলের উদ্ধার সেবা বিভাগের মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘ঘটনাস্থলেই ৩৮ জন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালে মারা গেছেন বেশ কয়েকজন।’

প্রসঙ্গত, হিব্রু ক্যালেন্ডারের দ্বিতীয় মাস ‘ইয়্যার’-এর ১৮ তারিখ থেকে গণনা করে ৩৩তম দিনে ইসরায়েলের মেরন শহরে ‘ল্যাগ বাওমার’ উৎসব পালিত হয়। তীর্থস্থানে পৌঁছে আগুন জ্বালিয়ে, নৃত্য করে এবং প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসব পালন করেন ইহুদীরা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর