রোহিঙ্গা শিবিরে ৭৭টি অবৈধ গ্যাস সিলিন্ডারসহ দুই রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প হতে অবৈধ ভাবে মজুদকৃত ৭৭ টি গ্যাস সিলিন্ডারসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার সময় উখিয়া মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প নং ৪এক্স, ব্লক নং সি/৩ এলাকা হতে এসব সিলিন্ডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক এসপি নাঈমুল হক নিপু।
ধৃতরা হলেন, উখিয়া মধুছড়া রোহিঙ্গা ক্যাম্প নং ৪ (এক্সটেনশন) ব্লক নং সি-৩ এর বাসিন্দা মৃত ফয়েজ আহমদের ছেলে আবুল বশর (৫৪), মৃত নূর সালামের ছেলে আমানুল্লাহ (৫০)।
তিনি জানান, মধুরছড়া পুলিশ ক্যাম্পের একটি টিম অবৈধ ভাবে বেশ কিছু গ্যাস সিলিন্ডার মজুদের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪টি ভর্তি ও ৬৩ টি খালি গ্যাস সিলিন্ডারসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসব গ্যাস সিলিন্ডার তারা কি উদ্যোশ্যে মজুদ করছিল তা তৎক্ষনাত জানা যায়নি। তবে কোন নাশকতার উদ্যোশ্যে মজুদ করছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতদের জব্দকৃত মালামালসহ পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই এপিবিএন কর্মকর্তা।
বার্তাবাজার/ভিএস