বিধানসভা ভোটের শেষদিন পশ্চিমবঙ্গে মৃত্যুর রেকর্ড

পাশর্বর্তী দেশ ভারতের বিধানসভা নির্বাচনের শেষ ধাপ অনুষ্ঠিত হল আজ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এই নির্বাচনের অষ্টম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো বিধান সভার নির্বাচন।

শেষ দিনের ভোটের মধ্যেই রাজ্যটির স্বাস্থ্য দপ্তর থেকে জানা যায়, গত একদিনে পশ্চিমবঙ্গে নতুন করে ৮৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর আগে করোনায় রাজ্যটিতে একদিনে এত মৃত্যু হয়নি।

কলকাতায় মৃত্যু হয়েছে ২৩ জন। উত্তর চব্বিশ পরগনায় ২১ জন। এদিকে গত একদিনে দক্ষিণ ২৪ পরগনা (১১), হাওড়া (৭), হুগলি (৬), বাঁকুড়া (৫), পশ্চিম মেদিনীপুর (৪) এবং বীরভূম (৪) জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্তে।

এ নিয়ে পশ্চিমবঙ্গে মোট করোনায় প্রাণ হারালেন মোট ১১ হাজার ২৪৮ জন। গতদিন আরও ১৭ হাজার ৪০৩ জন নতুন করে আক্রান্তের পর রাজ্যটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৮ লাখ ১০ হাজার ৯৫৫ জন।

পশ্চিমবঙ্গে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ১ লাখ ১০ হাজার ২৪১ জন। বুধবারের তুলনায় ৪ হাজার ৪২৯ বেশি। গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর