আগামী সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ২৯ (এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
আরো জানা যায়, চলতি সপ্তাহের শুরুতে বাড়তে থাকা তাপমাত্রা গত রাতের বৃষ্টিতে কমতে শুরু করেছে। দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন রাজারহাটে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকতেপারে। ফলে তাপমাত্রা আরো কমতে পারে। আগামী দু-এক দিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
বার্তাবাজার/ই.এইচ.এম