দেশ ছেড়েছেন আনভীরের পরিবারের ৮ সদস্য

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তানসহ পরিবারের ৮ সদস্য দেশ ছেড়েছেন। আনভীরের বিরুদ্ধে মামলা হওয়ার তিন দিনের মাথায় তারা দেশ ছাড়লেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে তারা দেশ ছেড়েছেন বলে বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, তারা গত ২৭ এপ্রিল দেশের বাইরে যাওয়ার আবেদন করে একটি ফ্লাইটের অনুমোদন চান। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে বৃহস্পতিবার একটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে ইমিগ্রেশনকে জানিয়ে দেওয়া হয় যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে তারা ছাড়া অন্যরা যেতে পারবেন।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর