ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায় দিল্লি।
এদিকে ব্যাট হাতে এউইন মরগ্যান ও সুনীল নারিন রানের খাতা না খুলেই বিদায় নেন।
শুভমান গিল ৩৮ বলে সংগ্রহ করেন ৪৩। আন্দ্রে রাসেলের ২৭ বলে করেন ৪৫ রান। সর্ব সংগ্রহে ৬ উইকেটে ১৫৪ রান করতে সক্ষম হন নাইটরা।
দুটি করে উইকেট তুলে নিতে সক্ষম হন অক্ষর প্যাটেল ও ললিত জাদব। একটি করে উইকেট আদায় করেন মার্কাস স্টইনিস ও আবেশ খান।
জবাবে ২১ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১৫৬ রান তুলে নেয় ক্যাপিটালস।
৪১ বলে ৮২ রানের ইনিংস খেলেন পৃথ্বী শ। ৪৭ বলে ৪৬ রান তুলেন শিখর ধাওয়ান। ৮ বলে ১৬ রান তুলে ফিরে যান ঋষভ পন্থ
৩ বলে ৬ রান করেন মার্কাস স্টইনিস অন্যদিকে ১ বলে কোনও রান না করে অপরাজিত ছিলেন শিমরন হেটমেয়ার।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনটি উইকেটই তুলে নেন প্যাট কামিন্স।
বার্তাবাজার/ই.এইচ.এম