উখিয়া রোহিঙ্গা শিবিরে ইয়াবাসহ ৩ জন আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (১৪ এপিবিএন)। এদের মধ্যে একজন স্থানীয় নাগরিক।

বুধবার সকাল সাড়ে ১১টায় উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২(ওয়েস্ট), ব্লক-বি/৮ এ অবস্থিত রোহিঙ্গা রিদোয়ানের পান দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক নিপু।

ধৃতরা হলেন, ক্যাম্প-১৩ ব্লক-এ/১ এর মৃত নূর আলমের ছেলে নূর কালাম ওরফে কালা মিয়া (৩৫), ক্যাম্প-২৫ ব্লক-ডি/৬ এর মোঃ ইমান হোসেনের ছেলে মোঃ ইলিয়াস (২১) এবং টেকনাফ উপজেলার সিকদার পাড়ার মৃত সুলতান আহমেদ ছেলে মোহাম্মদ আলম (৩৫)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২(ওয়েস্ট), ব্লক-বি/৮ এ অবস্থিত রোহিঙ্গা রিদোয়ানের পান দোকানের সামনে হতে ধৃতদের দেহতল্লাশি করে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

ধৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্থান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই এপিবিএন কর্মকর্তা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর