মেয়র তাপসের সঙ্গে দেখা করেছেন ইরফান সেলিম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে দেখা করেছেন ঢাকা ০৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ডিএসসিসির নগরভবনে মেয়র কার্যালয়ে এসে তিনি সাক্ষাৎ করেন।

গত বছর ২৭ অক্টোবর নৈতিকতা পরিপন্থি কাজ করার অপরাধে ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পদ থেকে ইরফানকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ডিএসসিসির সূত্র জানিয়েছে, জামিনে মুক্ত হওয়ার পর আজ দুপুরে ইরফান সেলিম নগর ডিএসসিসি ভবনে যান। এর্ব তার সঙ্গে ঢাকা-৭ আসনের এমপি হাজী মো. সেলিম এবং ইরফানের স্ত্রীও ছিলেন।

এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ইরফান সেলিম। বুধবার (২৮ এপ্রিল) জামিনে মুক্তি পান তিনি।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর