চলতি বছর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হজের বিষয়ে কোনো ধরণের আর্থিক লেনদেন না করার জন্য হজে পালন করার ইচ্ছুকদের সতর্ক করেছে সরকার।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ বিষয়ের ওপরে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মহামারি করোনা ভাইরাসের কারণে গত বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। এবারো করোনা পরিস্থিতির অবনতির কারণে হজে যাওয়ার বিষয়টি অনিশ্চিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি অসাধু চক্র সরলমনা হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে ২০২১ সালে পবিত্র হজ পালনে অন্তর্ভুক্ত করবেন বলে অর্থগ্রহণ করছে, যা অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
এ অবস্থায় হজ পালনে ইচ্ছুকদের এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য মন্ত্রণালয় অনুরোধ করা হলো।
বার্তাবাজার/ই.এইচ.এম