এক পরিবারের ৩ সদস্যের ইসলাম গ্রহণ

কুমিল্লার বুড়িচংয়ে একই পরিবারের তিন সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার (২৮ এপ্রিল) দাপ্তরিক বিভিন্ন কাজ সম্পন্ন করে চুড়ান্তভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন উপজেলার মোকাম ইউয়িনের মোকাম গ্রামের একই পরিবারের তিনজন সদস্য।

কুমিল্লার নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করা ওই তিন ব্যক্তি হলেন- বাদল চন্দ্রশীল, তার স্ত্রী শীপ্রা রানী শীল ও ছেলে অর্ক চন্দ্র শীল। বর্তমানে তাদের নাম রাখা হয়েছে মো. আল আমিন, জান্নাতুল ফেরদৌস ও মেহেদী হাসান।

নও মুসলিম মো. আল-আমিন বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে পবিত্র মাহে রমজানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

পবিত্র মাহে রমজানে একই পরিবারের ৩ সদস্য সেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করায় ধর্মপ্রাণ মুসল্লিরা সু-স্বাগতম জানিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর