মুনিয়ার বড় বোনকে মামলা তুলে নিতে হুমকি!

গুলশানের একটি বাসা থেকে কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য নিহতের বড় বোন নুসরাত জাহান তানিয়াকে হুমকির অভিযোগ উঠেছে।

অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে মামলা প্রত্যাহার করার জন্য নুসরাত জাহানকে চাপ দেওয়া হচ্ছে বলে তিনি নিজেই জানিয়েছেন। মামলা প্রত্যাহার না করলে তার অবস্থাও মুনিয়ার মত হবে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে নুসরাত জাহান তানিয়া বলেন, ‘কিছু অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আনভীরের বিরুদ্ধে মামলা তুলে নিতে বলছেন তারা। অন্যথায় আমার পরিণতিও আমার বোনের মত হবে বলে হুমকি দেয়া হয়।’

এর আগে সোমবার (২৬ এপ্রিল) গুলশানের একটি বাসা থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বড় বোন নুসরাত জাহান তানিয়া বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের নামে গুলশান থানায় ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর