মুক্তি পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাবাকে নিয়ে ইরফান সেলিমের শ্রদ্ধা
কারামুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার বাবা ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নাম্বারে তার শ্রদ্ধা জানান। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ইরাফন সেলিম বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মামলা বিচারাধীন রয়েছে সুতরাং এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমার প্রতি জনগণের ভালবাসা ও দোয়া রয়েছে এজন্য আমি আপনাদের মধ্যে ফিরে এসেছি।
এর আগে বুধবার (২৮ এপ্রিল) নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন ইরফান সেলিম।
বার্তা বাজার/এসজে