শ্রীপুরে দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিলো উপজেলা কৃষকলীগ

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর কলেজ পাড়া মাঠে আজ বৃহস্পতিবার বিকেলে দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিয়েছে শ্রীপুর উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।

উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খবির হোসেন এর নেতৃত্বে একটি টিম মাঠে গিয়ে বিনা পারিশ্রমিকে রবিউল আলম খাঁন নামে এক দরিদ্র কৃষকের ৩৩ শতক জমির ধান কেটে দেন।

ধান কাটায় অংশ নেন উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃকায়কোবাদ বিশ্বাস কবির, প্রচার সম্পাদক আল-আমিন বিশ্বাস, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান,কাদিরপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি পল্লব রাহুত এবং সাধারণ সম্পাদক মোঃএনামুল হক।

দরিদ্র কৃষক রবিউল আলম খাঁন জানান, কয়েকদিন আগেই আমার ক্ষেতের পাকা ধান কাটার উপযুক্ত হয়েছে। করোনাভাইরাসের কারণে শ্রমিক পাচ্ছিলাম না,তাছাড়া ও শ্রমিকের মজুরি অনেক।

বিষয়টি উপজেলা কৃষকলীগের সভাপতি খবির ভাইকে জানানোর পর উপজেলা কৃষকলীগের নেতারা আমার ক্ষেতের ধান কেটে দিয়েছে।বড় উপকার হয়েছে আমার।

উপজেলা কৃষকলীগের সভাপতি খবির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাগুরা ১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর মহোদয়ের নির্দেশে আমরা শ্রীপুর উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে উপজেলার ভূমিহীন, দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারবেনা তাদের ধান বিনা পারিশ্রমিকে আমরা কৃষক লীগ ধান কেটে দেবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তাছিন জামান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর