নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করছেন দিল্লি ক্যাপিটালস।

এদিকে অমিত মিশ্রর চোটে পড়ায় দিল্লি দলে জায়গা করে নিয়েছেন ললিত যাদব। অন্যদিকে কলকাতা দলে নেই কোন পরিবর্তন।

টানা চার ম্যাচে হেরে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় পায় নাইট রাইডার্সরা। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ মাত্র ১ রানে হেরে যায় দিল্লি।দুই দলই জয় পেতে মরিয়া।

দিল্লি ক্যাপিটালস একাদশ-

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, ললিত যাদব, কাগিসো রাবাদা, আবেশ খান।

কলকাতা নাইট রাইডার্স একাদশ-

শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, এউইন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

 

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর