দৈনিক অনির্বাণ সম্পাদকের মৃত্যুতে দেবহাটা প্রেসক্লাবের শোক

খুলনা খেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে এ শোক জানানো হয়েছে।

এছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এমএ মামুন, এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, সজল রহমান, এসকে অভি, রুহুল আমিন, ফরহাদ হোসেন নীলয়, আব্দুস সালামসহ প্রেসক্লাবে কর্মরত সকল সদস্য ও সহযোগী সদস্যদের পক্ষ থেকে ওই বিবৃতিতে শোক এবং সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

উল্লেখ্য যে, আলহাজ্ব অধ্যক্ষ আলী আহমেদ ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর