হাইকোর্টের বিচারকার্যে যুক্ত হলো আরো ৩ বেঞ্চ

করোনা সংকটের কারণে সরকারের দেয়া চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে বিচারকার্য পরিচালোনার জন্য হাইকোর্ট বিভাগে আরো ৩টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির ৩ বেঞ্চ গঠন করেন। ২ মে (রোববার) থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।

মহামারি করোনার উর্ধ্বগতি রোধে সরকার আরোপিত বিধি নিষেধের পর ৬টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। এরপর আরো তিনটি যোগ যোগ করা হলো। এ নিয়ে মোট ৯টি বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।

নতুন ৩টি বেঞ্চ হলো- বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিন (দেওয়ানি), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান (রিট), এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী (ফৌজদারি) বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

আগের ৬টি বেঞ্চ হলো- বিচারপতি এম ইনায়েতুর রহিম ওবিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর (রিট), বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত (ফৌজদারি), বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জান (ফৌজদারি), বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন (দেওয়ানি), বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের (ফৌজদারি) দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ (কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত)।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর