সিরাজগঞ্জে ৯৮জন সাংস্কৃতিক কর্মীকে প্রধানমন্ত্রীর চেক প্রদান
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব তহবিল থেকে সিরাজগঞ্জের ৯৮ জন সাংস্কৃতিক কর্মীদের করোনাকালীন সময়ে জীবন যাপন করার জন্য ১০ হাজার করে টাকা প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মু্নসর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ চেক তুলেদেন, জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুনির হোসেন, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন , সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ও নাট্য ব্যাক্তিত্ব আসাদ উদ্দিন পবলু।
এ সময় সকলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। এর আগে জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জেলার ৩৫০টি পরিবহন শ্রমিক পরিবারের হাতে ঈদের উপহার খাদ্য সামগ্রী বিতরন করেন।
এম এ মালেক/বার্তাবাজার/ভিএস