‘হেফাজতের পাশাপাশি খেলাফতে মজলিশও জঙ্গিবাদি সংগঠন’
হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফতে মজলিশকে জঙ্গিবাদি সংগঠন হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তারা এই দুই সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দুলটির নেতারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন বলেন, নৈতিক পদস্খলন ও জঙ্গিবাদি কর্মকাণ্ডে যুক্ত হেফাজতকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাদের কমিটি বিলুপ্তি বা নতুন কমিটি গঠন করা ইতোপূর্বে সংগঠিত জঙ্গিবাদি অপরাধকে মার্জনা করে না।
তিনি বলেন, শুধু নিষিদ্ধ করাই নয়, জঙ্গি গোষ্ঠীকে কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তা না হলে খোলস পাল্টিয়ে তারা নতুনভাবে জঙ্গিবাদি কার্যক্রম পরিচালনা করবে।
এসময় দেওয়া বক্তব্যে দলটির নেতারা বলেন, বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর পেছনে বিদেশি মদদ রয়েছে। এ বিষয়ে তদন্ত করা এখন সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এমএ মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, সৈয়দ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ আহমদ হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, শাইখ আবু সুফিয়ান খান আবেদী, রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার নুর হোসাইন, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, ওবাইদুল মুস্তফা কদমরসুলী, আব্দুন নবী আল কাদেরী, মাওলানা ফেরদৌসুল আলম খান, মাওলানা আবদুল খালেক, অধ্যক্ষ হাফেজ আহমদ কাদেরী, নাসির উদ্দীন মাহমুদ প্রমুখ।
বার্তা বাজার/এসজে