অনলাইনে কেনাকাটার প্ল্যাটফরম দারাজে পণ্য কিনে প্রতারণার শিকার হয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ আল মাসুদ।
তিনি গত ২৪ এপ্রিল অনলাইনে কেনাকাটার প্ল্যাটফরম দারাজে একটি জুতা অর্ডার দেন। সেই অর্ডারকৃত জুতাটি আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে সিরাজদিখান বাজার থেকে ডেলিভারি ম্যান তাঁকে ফোন করে। তিনি বাসা থেকে বের হয়ে বাজারে আসেন জুতা আনতে। ডেলিভারি ম্যান তার হাতে জুতার প্যাকেট দিলে তিনি তাঁর সমনেই প্যাকেট খুলে হতবাক হয়ে যান। দারাজের পাঠানো জুতা জোড়া ছিল ছেঁড়া।
এই বিষয়ে আবদুল্লাহ আল মাসুদ বার্তাবাজারকে বলেন, আমি জুতার প্যাকেটটি খুলে দেখি জুতা দুটি পুরোপুরি ছেড়া। সে ক্ষেত্রে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। তখন আমি ডেলিভারি ম্যানকে বলে দিয়েছি যাতে এই ধরনের বাজে পণ্য ভবিষ্যতে আর না আনে। আমার আরো অর্ডার আছে সেগুলো যেন একটু চেক করে নিয়ে আসে। আর আমি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবো যাতে এরকম কাজ না করে। আর যারা প্যাকেটিং করে তারা যেন অবশ্যই দেখে শুনে তারপরে প্যাকেটিং করে। তা না হলে আমার মত প্যাকেট খোলার পর দেখবে নষ্ট বা খারাপ। সেটা দেখে মানুষের মন ভেঙে যায়। এটা যেন ভবিষ্যতে না করে সেজন্য দাবি জানাচ্ছি।
সিরাজদিখান বাজারের ব্যবসায়ী দারাজের কাস্টমার মো. টিপু বার্তাবাজারকে বলেন, এই ধরনের বাজে পণ্য দারাজ থেকে আমরা আশা করিনি। ভবিষ্যতে দারাজ এরকম বাজে পণ্য যেন বাজারে না আনে। এতে ক্রেতার মন নষ্ট হয়। তারা আরও সহনশীল হবেন বলে আমি মনে করি।
দারাজের ডেলিভারি ম্যান বলেন, আমার কোনো দোষ না। আমি শুধু ডেলিভারি করি।
মোঃ মিজানুর রহমান