পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন রেলমন্ত্রী

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ‍মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে কাজ করে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত দুই’শত দুস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য ও ঈদ সামগ্রী (চাল, ডাল, লবন, তেল, চিনি, সেমাই ও আলু) বিতরণ করেন।

বিতরণকালে তিনি আরো বলেন, দুর্যোগে শুধু সরকার নয়, সমস্যা গ্রস্ত মানুষের পাশে বিত্তবানরাও সাড়া দিলে দেশের সকল সমস্যা লাঘব করা সহজ হবে। এজন্য সরকারের পাশাপাশি মানবিকতার হাত বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসতে আহব্বান জানান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,উপস্থিত ছিলেন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোলেমান আলী, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা প্রমূখ।

এসএম আল আমিন/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর