ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গত ২৬ মার্চ সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতের অনেক নেতাকে আসামি করা হয়। এর মধ্যে সংগঠনটির ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও সংগঠনটির নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর (৪৩) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে আসামিদেরকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পল্টন মামলায় দায়ের হওয়া মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আসামিদের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ এপ্রিল রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে এবং ডেমরা থেকে একইদিন বিকেল ৪টার দিকে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বার্তা বাজার/এসজে