বাগানে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ: ভগ্নিপতিসহ আটক ৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২৬ বছরের এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই নারীর খালাতো ভগ্নিপতিসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে ওই ৮ জনকে আটক করা হয়। গণধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৭।

থানা সূত্রে জানা যায়, নড়াইল জেলার সদর উপজেলার ২৬ বছরের এক গৃহবধূ আত্মীয়তার সূত্রে বুধবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামে খালাতো ভগ্নিপতি মিন্টু মোল্যার বাড়িতে বেড়াতে আসে। খালাতো বোনের জা আফরোজা বেগম অসুস্থ্য হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় ওই নারীর খালাতো বোন এলিনা বেগম হাসপাতালে অবস্থান করছেন। এ খবর পেয়ে ওই নারী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সেখান থেকে রাতে ওই নারীসহ খালাতো ভগ্নিপতি মো. মিন্টু মোল্যার শিরগ্রাম বাড়ির উদ্দ্যেশে রওনা দেয়।

পথিমধ্যে নারীকে ফুসলিয়ে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার একটি মেহগনি বাগানে নিয়ে মিন্টু মোল্যাসহ আরো দুইজন ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে ওই এলাকার আরো ৫ জন সেখানে গিয়ে মিন্টুকে মারধর করে ওই নারীকে তারা ৫ জন আবারো ধর্ষণ করে। নিজেকে বাঁচাতে মিন্টু মোল্যা তার খালাতো শালিকে ম্যানেজ করে এ ঘটনার বিষয়টি প্রথমে আলফাডাঙ্গা থানায় জানায়।

ঘটনাস্থল বোয়ালমারী থানার মধ্যে হওয়ায় আলফাডাঙ্গা থানা পুলিশ বোয়ালমারী থানায় জানালে ধর্ষিতা ওই গৃহবধূ ও তার খালাতো বোনের স্বামী মিন্টুকে মোল্যাকে জিজ্ঞাসাবাদে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে বুধবার দিবাগত রাতে ৮জনকে আটক করে।

আকটকৃতরা হলেন, ওই গৃহবধূর খালাতো বোনের স্বামী আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম কাওসার মোল্যার ছেলে মো. মিন্টু মোল্যা (৩৫), জয়দেবপুর গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে হাসমত ফকির (৩২) ও বোয়ালমারী উপজেলার বনচাকি চরপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে জয়নাল আবেদিন (২৯), হেমায়েত হোসেনের ছেলে মফিজুল মোল্যা (২১), আঃ কুদ্দুস মোল্যার ছেলে রাজু মোল্যা (২০), রামদেবনগর গ্রামের কামরুল শেখের ছেলে শাহিন শেখ (২১), নূর মোহাম্মদ শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও চরসুখদেবনগর গ্রামের আবু মোল্যার ছেলে রিপুল মোল্যা (৩৯)। এ ব্যাপারে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ এর ৪ ধারায় ওই নারী মামলা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, গণধর্ষণের বিষয়টি জানতে পেরে ওসি মহোদয়সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আটজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিত নারী বাদি হয়ে মামলা করেছেন। বিকেলে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর