রংপুর রেঞ্জে দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ থানা ঘোড়াঘাট

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সার্বিক কর্ম মূল্যায়নে রংপুর রেঞ্জে দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম রংপুর রেঞ্জের ৬১টি থানার ভিতর ঘোড়াঘাট থানার ওসিকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করেন। গত ফেব্রুয়ারি মাসেও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কিত হয়েছিলেন ওসি আজিম উদ্দিন।

ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বলেন, এই পুরস্কার আমার এবং থানার ফোর্সের সকল অফিসারদের শ্রেষ্ঠ অর্জন। এই প্রাপ্তির আমাদের কর্মস্পৃহা আরো বাড়িয়ে দিবে। আগামী দিনে ঘোড়াঘাট বাসীর জন্য আমরা আরো ভালো কিছু করতে চাই।

এছাড়াও রংপুর রেঞ্জের ভিতর শ্রেষ্ঠ জেলা হিসেবে দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এবং শ্রেষ্ঠ সার্কেল হিসেবে বিরামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেলের অতিরিক্ত দায়িত্ব) মিথুন সরকারকে ঘোষণা করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম।

মোঃ লোটাস আহম্মেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর