হেফাজতের আইয়ুবী ফের রিমান্ডে

হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতা খালেদা সাইফুল্লাহ আইয়ূবীকে আবারও ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে পল্টন থানায় দায়ের করা এক মামলায় তিনি ৫ দিন রিমান্ডে ছিলেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছর রাজধানী পল্টন থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহকে আদালতে হাজির করেন। একইসংগে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভোরে মানিকগঞ্জের সিংগাইর থেকে হেফাজত নেতা আইয়ূবীকে আটক করে র‌্যাব-১ এর একটি দল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর