রাজবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর একটি দল। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম টিপু সুলতান (৪৫)। তিনি মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তার বাড়ি রাজবাড়ীর ঢালা রাজাপুর গ্রামে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, টিপু একজন মাদক ব্যবসায়ী। এ বিষয়ে র্যাবের কাছে গোয়েন্দা তথ্য ছিল। গতকাল দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাহিদুল হাসান।
এসময় তাঁর কাছ থেকে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে রাজবাড়ী সদর থানার মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার প্রস্ততি চলছে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি