এলপি গ্যাসের দাম আরও কমেছে

সিলিন্ডারে রাখা এলপি গ্যাসের দাম আরও একধাপ কমেছে। এই দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাদের নির্ধারণ করা নতুন দাম অনুযায়ী বেসরকারিভাবে প্রতি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ভ্যাটসহ ৯৭৫ টাকা থেকে কমে ৯০৬ টাকা হয়েছে। এঅ মূল্য আগামী ১মে থেকে কার্যকর করা হবে।

এদিকে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় সরকারি কোম্পানির এলপি গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি। সরকারিভাবে সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৪ টাকা ৭০ পয়সা। এর আগে এটি ছিল ৪৭ টাকা ৯২ পয়সা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

এর আগে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে এ সংস্থা। সে সময় বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে দাম পুনর্নির্ধারণ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর