রায়পুরায় সমলয়ে চাষাবাদে ধান কর্তন কর্মসূচির উদ্বোধন

নরসিংদী জেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদে ব্লক প্রদর্শনীর যান্ত্রিকভাবে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক কৃষি মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খানের পরিচালনায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী বোরোধান কর্তনের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস ছাদেক।

এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ অফিসার ড.মাহবুবুর রশিদ, অতিরিক্ত উপপরিচালক পিপি দিপক কুমার দাশ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা খান,উপ-কৃষি কর্মকর্তা মো আবুল কালম আজাদ প্রমূখ।

একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর