ধোবাউড়ায় মোটরসাইকেল চুরি, কলেজ শিক্ষকের ছেলেসহ আটক ২

ময়মনসিংহের ধোবাউড়ায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ধোবাউড়া থানা পুলিশ।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় তারাবীহ’র নামাজের সময় ধোবাউড়া পল্লী বিদ্যুৎ সমিতি -৩ এর সাবজোনাল অফিসের এজিএম আলীমুন রেজা তুহিন এর ব্যাক্তিগত মোটরসাইকেলটি অফিসের সামনে থেকে চুরি হয়।

সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় কলেজ শিক্ষক হাসেমের ছেলে জিনান ও আব্দুস ছালামের ছেলে পারভেজ হোসেন নামে দুই কিশোরকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্য মতে রাতেই অভিযান চালিয়ে উপজেলার ভারত সীমান্ত এলাকা কড়ইগড়া গ্রাম থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে ধোবাউড়া থানা পুলিশ। গত কিছুদিনে ধোবাউড়া হাসপাতাল মোড় ও আশেপাশের এলাকা থেকে বেশ কয়েকটি মটরসাইকেল চুরি হয়েছে।

আটককৃতদের দেয়া তথ্য মতে ১লা রমজান দারুল উলুম মাদ্রাসা মসজিদের সামনে থেকে চুরি যাওয়া হাবিবুল্লাহ হাবিবের মোটরসাইকেলটি উদ্ধারের জন্য ধোবাউড়া থানার এসআই মলয় কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে গাজিপুরের কাপাসিয়া থেকে উদ্ধার করে চোরাইকৃত মোটরসাইকেলটি।

এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে, তাদের সাথে আরও লোক জড়িত থাকতে পারে।

আনিসুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর