ঢাবি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি গ্রেফতার

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।

এর আগে বুধবার দিনগত রাত দেড়টার দিকে তাকে বিমানবন্দর এলাকা থেকে সাদা পোশাকে একদল ব্যক্তি তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা

এ বিষয়ে সংগঠনের ঢাবি শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, তিনি তার এক আত্মীয়কে বিদায় জানাতে বিমানবন্দরে গেলে সেখান থেকে সাদা পোশাকে কয়েকজন আকরাম ভাইকে তুলে নিয়ে যায়। আকরাম ভাইয়ের সাথে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইব্রাহিম নাফিস ভাই ছিলেন। পরে তিনি বিষয়টি আমাদের জানিয়েছেন।

জানা গেছে, ঢাকা অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ এবং মতিঝিল থানায় দু’টি মামলা রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর