নকল ব্যান্ডরোলে বিড়ি ৩ ব্যবসায়ীর জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নকল ব্যান্ডরোল ব্যবহার ও রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনামিকা নজরুল অভিযান চালিয়ে জরিমানা করেন।

উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারে দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি বিক্রি করছিল একটি চক্র। জেলা প্রশাসনের কাছে এমন তথ্য আসায় বিষয়টি জানানো হয় স্থানীয় উপজেলা প্রশাসনকে। নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিভিন্ন কোম্পানির নামে বিক্রি করা হচ্ছিল বিড়ি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল মধুপুর বাজারে অভিযান পরিচালনা করেন। ওই সময় নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি বিক্রি করায় ও রাজস্ব ফাঁকি দেওয়ার অপরাধে মুদিদোকানী হিমাংশু, এরশাদ মিয়া ও ফয়সালকে মোট ২৫হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। একই সঙ্গে জব্দ কৃত বিড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল বলেন, নকল ব্যান্ডরোল ব্যবহার করে রাজস্ব ফাঁকি দেওয়ার অপরাধে অভিযান চালানো হয়। তিন ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর