রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা প্রদান করেও পদ বঞ্চিত হওয়ার ১৮ দিন পার না হতেই ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতের নাম, মেহেদী হাসান ওরফে রনি মৃধা। সে উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট হিজলী গ্রামের কামাল মৃধার ছেলে।
জানা গেছে, রনি মৃধার চলাচল ছিল, একজন রাজনৈতিক নেতার মতো। সব সময় থাকতো, খুবই স্মার্ট হিসেবে। নিজের মাদক ব্যবসা আড়াল করতে সব সময় পাঞ্জাবী ও টুপি পড়ে চলাচল করতো। সাথে থাকতো কয়েকটি মোটর সাইকেল বহর। তার নিজের ফেসবুকে রাজবাড়ী জেলার এমপি, প্রভাবশালী রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিদের সাথে অসংখ্য ছবি রয়েছে। এলাকার মানুষ তাকে ভালো ছেলে হিসেবে জানলেও অবশেষে মঙ্গলবার রাতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা নারুয়া এলাকা থেকে ১০৫ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করে। তাকে বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়। বিজ্ঞ বিচারক তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
গত ৯ এপ্রিল বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের এক বছরের জন্য কমিটি গঠন করা হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সিভি জমা দিলেও পদ বঞ্চিত হয় মেহেদী হাসান রনি।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বৃহস্পতিবার দুপুরে বার্তা বাজারকে বলেন, জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ইয়াবাসহ গ্রেফতার করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে। তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি