টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় এস এস স্টিল কারখানায় এই নিহতের ঘটনা ঘটে। নিহতের নাম বাদল আলী (২৩), সে ঠাকুরগাঁও জেলার বাড়িয়াডাংগি থানার ছোট পলাশবাড়ী গ্রামের আফজাল আলীর সন্তান।

কারখানার শ্রমিকরা জানান, সকালে মিলগেট এলাকার এস এস স্টিল কারখানায় নির্মাণের কাজ করার সময় শ্রমিক পানির মটরের সুইজ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টের নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরিফ চৌধুরী/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর