ভেজাল খাদ্য তৈরি, ৭ লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়েছে র‍্যাব। এ সময় পাঁচ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত র‌্যাব-১০ এর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে মাসুম বেকারী এন্ড কনফেকশনারীকে আড়াই লাখ টাকা, আল আমিন সুইটস্ এন্ড রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলকে এক লাখ টাকা, তিতাস বেকারীকে এক লাখ টাকা ও সততা কনজুমার ফুডস্ প্রোডাক্টস্কে এক লাখ টাকা করে পাঁচ প্রতিষ্ঠানকে সর্বমোট সাত লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর