তুরাগ নদী থেকে তরুনীর ভাসমান লাশ উদ্ধার

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সাভারে তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সাভারের বিরুলিয়া এলাকার তুরাগ নদীতে এই মরদেহ উদ্ধার হয়। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আজগর আলী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তরুণীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তরুণীর মৃত্যু তিন থেকে চারদিন আগে হয়েছে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সাভার মডেল একটি থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর