আইপিএলের ২৪তম ম্যাচে আজ মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
মুম্বাইয়ের একাদশে একটি পরিবর্তন এসেছে। ইশান কিশানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাথান কোল্টার নিল। আইপিএলে এখন পর্যন্ত দুইদলই ৫ ম্যাচ খেলে ২টিতে জয় ও ৩টিতে হেরেছে। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চারে মুম্বাই ও সাতে আছে রাজস্থান।
রাজস্থান রয়্যালস একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিভাম ডুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নাথান কোল্টার নিল, জয়ন্ত যাদব, রাহুল চাহার, জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।
বার্তাবাজার/নব