রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান সাবেক এমপি ওয়াহহাব

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল এটি এম আবদুল ওয়াহহাব। তিন বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব উম্মে হাবিবার সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে মাগুরা-১ আসনের (সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছিলেন।

রেডক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় মাগুরার বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তাছিন জামান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর