পাংশায় কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ

রাজবাড়ীর পাংশায় মাছপাড়া ইউনিয়নে করোনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত দরিদ্র ৪৫০ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার‌ (২৯ এপ্রিল) দুপুরে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

৪৫০ পরিবারের প্রত্যেকের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি তেল, ১ কেজি ডাউল ও ১কেজি লবণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আলী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূ’মি) নূজহাত তাসনীম আওন।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর