সামরিক জান্তা সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মত মিয়ানমারের দু’টি বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এই ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক খবরে বলে। তবে এখন পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি।
রয়টার্সের খবরে বলা হয়, দুই বিমানঘাঁটির একটিতে রকেট হামলা চালানো হয়, অন্যটিতে ঘটে বিস্ফোরণ। সামরিক জান্তা সরকার কর্তৃক অবৈধভাবে মিয়ানমারের ক্ষমতা দখল করার দীর্ঘ তিন মাস পর প্রথম এমন হামলার ঘটনা ঘটলো। এ ঘটনা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মিয়ানমারের সামরিক সরকার।
জানা যায়, দেশটির অন্যতম শহর ম্যাগওয়ের পাশে অবস্থিত বিমানঘাঁটিতে প্রথমে পরপর তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর কিছুক্ষণ পর ম্যাগওয়ের উত্তর-পূর্বে মেকটিলায় অবস্থিত দেশটির অন্যতম প্রধান বিমানঘাঁটিতে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে।
বার্তা বাজার/এসজে