আজ ৫ বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে

তীব্র তাপপ্রবাহের মাঝে গতকাল বুধবার (২৮ এপ্রিল) দেশের ১৩টি অঞ্চলে বৃষ্টির দেখা মিলেছে। আজও দেশের দুই অঞ্চল ও পাঁচ বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া আরও তিনদিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই ২৪ ঘণ্টা পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, কুমিল্লা, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর