রিকশা-ভ্যান চালকদের মানবিক সহায়তা দিলো রংপুর জেলা প্রশাসন

করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন রিকশা ভ্যান চালক ও তাদের পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। কর্মহীন রিকশা ভ্যান শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা রিকশা ও ভ্যান চালকদের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। এসময় ৪০০ জন রিকশা ও ভ্যান চালক ছাড়াও তাদের পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, “করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পরেছেন, জীবিকা হারিয়েছেন। এতে করে অনেকে খাদ্য অভাবে রয়েছেন। এই মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে রংপুর জেলা প্রশাসন অসহায় কর্মহীনদের পাশে রয়েছে।”

জেলা প্রশাসক আরও জানান, “রিকশা ভ্যান চালক ছাড়াও অন্যান্য কর্মহীন ও পেশাজীবিদের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।”

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর